কারওয়ান বাজারে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক গ্রেফতার

কারওয়ান বাজারে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক গ্রেফতার
প্রকাশিত: 

রাজধানীর কারওয়ান বাজার রেললাইন এলাকায় ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ ইয়াসিন (১৯) ও মোঃ সাগর (১৯)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার রেললাইন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির এসআরইউর ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ইয়াসিনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় দুটি নন-এফআইআর অভিযোগ রয়েছে।

অভিযান শেষে গ্রেফতার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তেজগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।