খিলগাঁওয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকর্মী গ্রেফতার

খিলগাঁওয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকর্মী গ্রেফতার
প্রকাশিত: 

রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. শওকত আলী সোহাগ (৪৫), মো. জেহাদুল ইসলাম জাহিদ (৫১) এবং সুমন ওরফে মুরগী সুমন (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শওকত আলী সোহাগ মতিঝিলের ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক। জেহাদুল ইসলাম জাহিদ আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। অন্যদিকে, সুমন ওরফে মুরগী সুমন খিলগাঁও বউ-বাজার ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি এবং বউ-বাজার যুবলীগের প্রচার সম্পাদক।

গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।