৩২ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে মুগদা থানা পুলিশ

৩২ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে মুগদা থানা পুলিশ
প্রকাশিত

রাজধানীর মুগদা থানা এলাকার দক্ষিণ মান্ডা থেকে ৩২ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে মুগদা থানা পুলিশ।

মুগদা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুগদা থানা পুলিশের একটি টিম রবিবার (২৪ মে) ভোর আনুমানিক ০৪:৫০ ঘটিকায় মুগদা থানাধীন দক্ষিণ মান্ডা এলাকায় পৌঁছালে প্রাইভেটকারে থাকা তিন নারী ও দুই পুরুষসহ মোট পাঁচজন মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার রেখে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত প্রাইভেটকারটি তল্লাশি করে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে প্রাইভেটকারটিও জব্দ করা হয়। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com