

যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র যাত্রাবাড়ী থানা পুলিশ।
শুক্রবার অভিযান পরিচালনা করে, বিভিন্ন অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— মো. নূর আমিন হাওলাদার (২৮), মাহমুদ মিয়া (২২), মোহাম্মদ বেলাল (৩২), মো. ফারুক মিয়া (৩০), লুৎফা বেগম (৪২), জুবায়ের হোসেন শিহাব (২১), মো. রাজিব (২৯), মো. ফুয়াদ হোসেন ববি (৩৮), মো. আলাউদ্দীন (৪০), নাকীব ইসলাম দিদার (২৬), মো. আরাফাত (১৯), মো. রবিন (২৫), আব্দুর রহমান (২৩), বাপ্পি হোসেন (২৮) ও মো. সুজন শেখ (১৯)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি পাঁচশত গ্রাম গাঁজা, ১ হাজার ৫০০ কেজি অবৈধ নিষিদ্ধ পলিথিন (পিপি) ও পলিথিন বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।