ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৭৩ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৭৩ মামলা
প্রকাশিত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫৭৩ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭ টি বাস, ৪ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ২৯ টি মোটরসাইকেলসহ মোট ১০৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪ টি বাস, ৭ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৭৭ টি মোটরসাইকেলসহ মোট ১১৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৮ টি বাস, ২ টি ট্রাক, ১৮ টি ক্যাভার্ডভ্যান, ৬১ টি সিএনজি ও ৯৪ টি মোটরসাইকেলসহ মোট ২০৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৯ টি বাস, ১২ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৩০ টি মোটরসাইকেলসহ মোট ৯২ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজঁগাও বিভাগে ৩ টি বাস, ৩ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ২৪ টি সিএনজি ও ৮৯ টি মোটরসাইকেলসহ মোট ১৬৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪ টি বাস, ১৪ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ৭০ টি সিএনজি ও ৩৫০ টি মোটরসাইকেলসহ মোট ৫৫২ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৮ টি বাস, ১০ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ১৯ সিএনজি ও ৫৫ টি মোটরসাইকেলসহ মোট ১৫৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪ টি বাস, ১ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৬ টি সিএনজি ও ৬৩ টি মোটরসাইকেলসহ মোট ১৭৮ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪১৩ টি গাড়ি ডাম্পিং ও ১৫৫ টি গাড়ি রেকার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com