

রাজধানীর পল্টন থানা এলাকায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে ব্লক রেইড পরিচালনা করে ১৫ (পনেরো) জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
রবিবার (১৫ মার্চ) রাত ২০:০০ ঘটিকা হতে ২৩:০০ ঘটিকা পর্যন্ত গোয়েন্দা মতিঝিল বিভাগের মতিঝিল জোনাল টিম এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম পল্টন থানাধীন জাতীয় ফুটবল স্টেডিয়াম সংলগ্ন এরশাদ রোড এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ১৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাম-১। মোঃ শাহাদৎ (১৮) ২। মোঃ রবিন (১৮) ৩। হেলাল (৩৯) ৪। হেলাল (৩৫) ৫। মোঃ শহিদুল ইসলাম (১৯) ৬। মোঃ জুয়েল (২৭) ৭। হৃদয় (২৭) ৮। বাদশা (২৮) ৯। মোঃ জসিম সর্দার (২৮) ১০। মোঃ আরিফ (৩৫) ১১। মোঃ ফরহাদ (৩৫) ১২। শেখ শহিদুল ইসলাম নাদিম (৩৭) ১৩। জামাল (৩৬) ১৪। ইসমাইল (৩২) ও ১৫। মোঃ বাবুল বাশার (৩৫)।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারে দুই জনকে ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড, ১১ জনকে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই জনকে অব্যাহতি প্রদান করেন।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।