

রাজধানীর লালবাগ থানাধীন শহীদনগর এলাকায় মো. রাফি (২৫) হত্যার ঘটনায় মূল অভিযুক্ত মো. ইমন ওরফে বাবুর্চি ইমন (২৪) সহ তিনজনকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ। এছাড়া ইমনের দেখানো মতে কেরানীগঞ্জের একটি বাসায় অভিযান পরিচালনা করে নয় রাউন্ড পিস্তলের গুলি ও উদ্ধার করা হয়।
লালবাগ থানা সূত্রে জানা যায়, ১৪ মে ২০২৬ খ্রি. রাত আনুমানিক ০৮.৩০ ঘটিকার সময় লালবাগ থানাধীন শহীদনগর তিন নম্বর গলির মুখে মো. রাফিকে অজ্ঞাতনামা কয়েকজন লোক কাছে থেকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় রাফির পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ মে) সকাল আনুমানিক ০৯.৩০ ঘটিকার সময় রাফি মৃত্যবরণ করে
রাফি গুলিবিদ্ধ হওয়ার পরপরই ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ জোর অভিযান পরিচালনা করে এবং সোমবার (১৮ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কানা শাহাবুদ্দিন ও রেজাউল নামে দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নিকট প্রাপ্ত তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মো. ইমনের অবস্থান সনাক্ত করে এবং বুধবার (২০ মে) কক্সবাজার সদরে অভিযান পরিচালনা করে মূল অভিযুক্ত মো. ইমন ওরফে বাবুর্চি ইমনকে গ্রেফতার করে। ইমনের দেওয়া তথ্য ও তার দেখানো মতে কেরানীগঞ্জের একটি বাসা থেকে নয় রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
রাফি হত্যার ঘটনায় সরাসরি জড়িত এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হলো। ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।