ট্রাইব্যুনালে মামলা চলমান অবস্থায় অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত না: চিফ প্রসিকিউটর

ট্রাইব্যুনালে মামলা চলমান অবস্থায় অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত না: চিফ প্রসিকিউটর
প্রকাশিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা চলমান থাকা অবস্থায় অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের কোনো মন্তব্য করা ঠিক না এবং তাদের হস্তক্ষেপ করা উচিত না বলেও মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

আজ রোববার (২৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ট্রাইব্যুনালে জুলাই গনঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধসহ, গুম, অপহরণের সঙ্গে যাদের নামই আসবে, তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে৷ তবে নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের বিষয়ে তার কাছে কোনো ধারণা নেই। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের ৩১ মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।

চিফ প্রসিকিউটর জানান তিনি ট্রাইব্যুনালে যোগ দেওয়ার পর ৭টি মামলা পুনরায় তদন্তে পাঠিয়েছেন। যেগুলো ঈদের পর অভিযোগপত্র দাখিল করা হবে।

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা প্রসঙ্গ টেনে তিনি বলেন হাইকোর্টে যাতে মামলাটি দ্রুত শেষ হয় সে বিষয়ে নজর রাখতে হবে।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com