

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৪৭৭ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২ টি বাস, ১ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৩৫ টি মোটরসাইকেলসহ মোট ৮৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৯ টি বাস, ৯ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ৬৫ টি মোটরসাইকেলসহ মোট ১১৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৮ টি বাস, ৬ টি ট্রাক, ১৭ টি ক্যাভার্ডভ্যান, ৪৪ টি সিএনজি ও ১৩৭ টি মোটরসাইকেলসহ মোট ২৩০ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬ টি বাস, ১২ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ২৫ টি মোটরসাইকেলসহ মোট ৭৯ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজঁগাও বিভাগে ১১ টি বাস, ১ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ২৮ টি সিএনজি ও ৮৪ টি মোটরসাইকেলসহ মোট ১৬৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২ টি বাস, ৬ টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান, ৫০ টি সিএনজি ও ২৯৭ টি মোটরসাইকেলসহ মোট ৪৪৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১১ টি বাস, ৫ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ৫ সিএনজি ও ৭৯ টি মোটরসাইকেলসহ মোট ১৫৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৮ টি বাস, ৮ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৮১ টি মোটরসাইকেলসহ মোট ১৯৬ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৩৫ টি গাড়ি ডাম্পিং ও ২১২ টি গাড়ি রেকার করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।