আমিনবাজারে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ মাদক কারবারি আটক।

আমিনবাজারে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ
মাদক কারবারি আটক।
প্রকাশিত

ঢাকার আমিনবাজার এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সেনাবাহিনীর ৮ বীর (হেমায়েতপুর আর্মি ক্যাম্প) সূত্র জানায়, ৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে একটি টহল দল আমিনবাজার ট্রাফিক বক্স সংলগ্ন এলাকায় নিয়মিত দায়িত্ব পালনকালে সন্দেহজনকভাবে মাদক বিক্রির সময় এক ব্যক্তিকে আটক করে। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে কয়েকটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ক্রেতারা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় বলে জানা গেছে।

তল্লাশি শেষে আটক ব্যক্তির কাছ থেকে মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির অর্থ বলে ধারণা করা নগদ ২ লাখ ৫৭ হাজার ৬২২ টাকা এবং অপরাধমূলক তথ্য সংবলিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তির নাম জহুরুল হোসেন (৬৫)। তিনি আমিনবাজার এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম চান মিয়া। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করেছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করা হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com