ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা
প্রকাশিত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১১২১ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২ টি বাস, ৭ টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ২২ টি মোটরসাইকেলসহ মোট ৮৮ টি মামলা হয়েছে। ট্রাফিক- লালবাগ বিভাগে ২ টি বাস, ১ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ১২১ টি মোটরসাইকেলসহ মোট ১২৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৮ টি বাস, ৩ টি ট্রাক, ১২টি ক্যাভার্ডভ্যান, ৪৮ টি সিএনজি ও ১০৩ টি মোটরসাইকেলসহ মোট ১৮৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮ টি বাস, ৯ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ৪২ টি সিএনজি ও ৪২ টি মোটরসাইকেলসহ মোট ৭৬ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১ টি বাস, ১ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৭৮ টি মোটরসাইকেলসহ মোট ১৩০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২ টি বাস, ৬ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজি ও ১১৬ টি মোটরসাইকেলসহ মোট ১৮২ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৭ টি বাস,৭ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ১৮ সিএনজি ও ৫৫ টি মোটরসাইকেলসহ মোট ১৩৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩ টি বাস, ১ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৮৬ টি মোটরসাইকেলসহ মোট ২০২ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৮৫ টি গাড়ি ডাম্পিং ও ১৫১ টি গাড়ি রেকার করা হয়েছে।

সোমবার (০২ ফেব্রুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com