ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৩৮১ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৩৮১ মামলা
প্রকাশিত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গত দুইদিনে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৩৩৮১ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১ টি বাস, ১ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৭৫ টি মোটরসাইকেলসহ সহ মোট ১৪১ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৩ টি বাস, ১১ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ১২১ টি মোটরসাইকেলসহ মোট ১৭১ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৭ টি বাস, ৫ টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান, ১০৮ টি সিএনজি ও ১৪৩ টি মোটরসাইকেলসহ মোট ৪২৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৬ টি বাস, ৫৬ টি ট্রাক, ৫১ টি কাভার্ডভ্যান, ৫৯ টি সিএনজি ও ১৮৩ টি মোটরসাইকেলসহ মোট ৪৩৯ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭ টি বাস, ৬ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ১৪১ টি মোটরসাইকেলসহ মোট ৩০০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৮ টি বাস, ৫২ টি ট্রাক, ৫৯ টি কাভার্ডভ্যান, ১৮৯ টি সিএনজি ও ৮৭২ টি মোটরসাইকেলসহ মোট ১০২৬ টি মামলা হয়েছে।ট্রাফিক-উত্তরা বিভাগে ৭ টি বাস, ৩টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ৪২ টি সিএনজি ও ১৪৪ টি মোটরসাইকেলসহ মোট ৩০৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১১ টি বাস, ৪ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ২১ টি সিএনজি ও ১০৯ টি মোটরসাইকেলসহ মোট ২৩৭ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৭১২ টি গাড়ি ডাম্পিং ও ২৩৩ টি গাড়ি রেকার করা হয়েছে।

গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com