উত্তরা পশ্চিম থানা কর্তৃক ১৬ জন অপরাধী গ্রেফতার

উত্তরা পশ্চিম থানা কর্তৃক ১৬ জন অপরাধী গ্রেফতার
প্রকাশিত

উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-

১। ইমতিয়াজ আহমেদ (১৯) ২। সজীব (১৯) ৩। মোঃ ইলিয়াস মোল্লা ওরফে নজরুল (৫৫) ৪। মোঃ নাঈমুর রহমান (২৪) ৫। মোঃ শাহীন (৩৫) ৬। মোঃ হানিফ (৩৯) ৭। মোঃ শাহাদত হোসাইন (১৯) ৮। মোঃ দুলাল (৩৮) ৯। হেদায়েত উল্লাহ (৩৩) ১০। মো. স্বপন মিয়া (৩৪) ও ছয়জন কিশোর অপরাধী। এ সময় তাদের হেফাজত হতে ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।

উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (০১ মার্চ) উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এ তথ্য নিশ্চিত করে বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com