ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯
প্রকাশিত: 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৪ জন, লালবাগে ৭৮ জন, ওয়ারীতে ৭৪ জন, মতিঝিলে ৪৯ জন, তেজগাঁওয়ে ৭৮ জন, মিরপুরে ১১৯ জন, গুলশানে ২৭ জন এবং উত্তরা বিভাগে ২৫ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) ৬ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ২টি ছুরি, ২টি স্টিলের সুইচ গিয়ার, ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, ৩২৬ গ্রাম গাঁজা, ২টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।