

রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের চলমান বিশেষ অভিযানে মোট ১ হাজার ৬৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২২ জুন) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
ইনামুল হক সাগর বলেন, ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের চলমান বিশেষ অভিযানে মোট ১ হাজার ৬৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১১৭ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৩৯ জন রয়েছে।
এসময় ০২ টি এলজি, ০১ টি ৭.৬৫ আরএনডি বিদেশী পিস্তল, ০২ রাউন্ড বিদেশী পিস্তলের কার্তুজ, ০১ টি কাঠের বাটযুক্ত লোহার তৈরি কাটা বন্দুক, ০৪ টি ১২ বোর এর শর্টগানের কার্তুজ, ০১ টি দেশীয় তৈরি পাইপগান, ০১ টি বিদেশী পিস্তল, ০৫ রাউন্ড চায়না গুলি, ০১ টি ম্যাগজিন, ০১ রাউন্ড গুলি, ০৭ টি চাপাতি, ০১ টি ছুড়ি, ০২ টি হাসুয়া, ০১ টি বার্মিজ চাকু ও ০১ টি কুড়াল জব্দ করা হয়েছে।