কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের আরও ৪ নেতাকর্মী গ্রেফতার

কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের আরও ৪ নেতাকর্মী গ্রেফতার
প্রকাশিত

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের আরও চার নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ২৪ ঘণ্টায় রাজধানীর একাধিক স্থানে এসব অভিযান পরিচালিত হয়। ডিবির মতিঝিল ও গুলশান বিভাগের টিমগুলো এসব অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলো- ১। সবুজবাগ থানাধীন ৪নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. রনি (৩৭) ২। আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-সম্পাদক বাবলুর রহমান বাবলু (৪০) ৩। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সদস্য ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন দুদু (৪৩) এবং চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান (৫০) ।

ডিবি সূত্রে জানা যায় শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ০৭.৩০ ঘটিকায় সবুজবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রনিকে গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

ডিবি সূত্রে আরও জানা যায়, শনিবার (১৫ নভেম্বর) সকাল আনুমানিক ০৮.০০ ঘটিকায় ডিবি গুলশান বিভাগের একটি টিম মিরপুর-১১ থেকে বাবলুর রহমান বাবলুকে গ্রেফতার করে। একই তারিখ সকাল আনুমানিক ০৭.৩০ ঘটিকায় মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে শরীফ হোসেন দুদুকে গ্রেফতার করেছে ডিবি গুলশান বিভাগের একটি টিম। সেই সাথে সকাল আনুমানিক ০৯.৩০ ঘটিকায় মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে ডিবি গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গ্রেফতারকৃত ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com