সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভাতিজা ও সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন গ্রেফতার

সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভাতিজা ও সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন গ্রেফতার
প্রকাশিত: 

রাজধানীর মালিবাগ এলাকা থেকে ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভাতিজা ও দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ০১.১৫ ঘটিকায় রাজধানীর শাজাহানপুর থানাধীন মালিবাগ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সিটিটিসির একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানাধীন মালিবাগের গুলবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল, সরকারি কর্মচারীদের মারধর ও হুমকি প্রদান, নারী নির্যাতন, সাংবাদিক নির্যাতন এবং চাকুরি দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে অর্থ নেওয়াসহ প্রতারণার অনেক অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com