

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১ টি বাস, ১ টি কাভার্ডভ্যান, ৪ টি সিএনজি ও ১৭ টি মোটরসাইকেলসহ মোট ৪২ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১ টি বাস, ২ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ৩৯ টি মোটরসাইকেলসহ মোট ৫৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৫ টি বাস, ৬ টি ক্যাভার্ডভ্যান, ৫১ টি সিএনজি ও ৮২ টি মোটরসাইকেলসহ মোট ১৫৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩ টি বাস, ১০ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ৭ টি সিএনজি ও ৩৯ টি মোটরসাইকেলসহ মোট ৭৯ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১ টি বাস, ৭ টি কাভার্ডভ্যান, ৮ টি সিএনজি ও ২১ টি মোটরসাইকেলসহ মোট ৬০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২ টি বাস, ১৮ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ৩৪ টি সিএনজি ও ২৪১ টি মোটরসাইকেলসহ মোট ৩৯০ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১ টি বাস, ১ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ১০ সিএনজি ও ৫২ টি মোটরসাইকেলসহ মোট ১১০ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩ টি বাস, ১ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ৩৩ টি মোটরসাইকেলসহ মোট ১০০ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩১৪ টি গাড়ি ডাম্পিং ও ১৭২ টি গাড়ি রেকার করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।