

রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে একজন এবং ১৯ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কবির (৪৮) ও ইমন হোসেন (২৩)।
পুলিশ জানায়, শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা সংলগ্ন শহীদ ফারুক সড়কের মোড়ে পাকা রাস্তার ওপর ছিনতাইয়ের চেষ্টাকালে কবিরকে গ্রেপ্তার করা হয়।
এরপর রাত ৪টা ১০ মিনিটের দিকে একই সড়কে ঢাকা ব্যাংকের সামনে পৃথক অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবাসহ ইমন হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।