ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ১ হাজার ৬৯১ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ১ হাজার ৬৯১ মামলা
প্রকাশিত

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গতকাল সোমবার ১ হাজার ৬৯১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। 

এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৩টি বাস, ২টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৪৩টি মোটরসাইকেলসহ মোট ১০৮টি মামলা হয়েছে। 

লালবাগ বিভাগে ১৫টি বাস, ৮টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেলসহ মোট ১০৮ টি মামলা হয়েছে। 

মতিঝিল বিভাগে ২৭টি বাস, ২টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ১১৬টি সিএনজি ও ২০৯টি মোটরসাইকেলসহ মোট ৪৩৯টি মামলা হয়েছে। 

বিভাগে ২৮টি বাস, ২৪টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ২৪৫টি মামলা হয়েছে।

এছাড়া, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ২টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ১৭৪টি মামলা হয়েছে।

মিরপুর বিভাগে ৫টি বাস, ৩টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ১৩৮টি মোটরসাইকেলসহ মোট ২৩১টি মামলা হয়েছে। 
উত্তরা বিভাগে ২৬টি বাস, ১২টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ৭৫টি মোটরসাইকেলসহ মোট ২১৮টি মামলা হয়েছে। 

গুলশান বিভাগে ৩০টি বাস, ৬টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ২৯টি মোটরসাইকেলসহ মোট ১৬৮টি মামলা হয়েছে। 

এছাড়াও অভিযানকালে মোট ৩৯৭টি গাড়ি ডাম্পিং ও ১২৬টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com