৯ মামলার আসামীর দুই হাতের কব্জি কেটে নিলো অস্ত্রধারীরা

৯ মামলার আসামীর দুই হাতের কব্জি কেটে নিলো অস্ত্রধারীরা

প্রকাশিত

পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় এক যুবকের দুই হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগীর নাম আশরাফুল ইসলাম (৩২)। আশরাফুল সাঁথিয়া কলেজ পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাবে চুরি, ডাকাতি, মারামারিসহ ৯টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাঁথিয়া পৌরসভাধীন টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, দুপুরে টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে দাঁড়িয়েছিল আশরাফুল। এসময় কয়েকজন অস্ত্রধারী এসে তার ওপর হামলা করে এবং কুপিয়ে দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে পালিয়ে যায়। আশপাশের লোকজন আশরাফুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

সাইদুর রহমান আরও জানান, আশরাফুল ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে থানায় নয়টি মামলা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com