সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে

প্রসিকিউশনের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি
সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে
প্রকাশিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে চট্টগ্রামের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে ১ কোটি টাকা ঘুষ চাওয়ার বিষয়ে প্রমাণ পেয়েছে প্রসিকিউশনের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। 

মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির প্রধান এডভোকেট আমিনুল ইসলাম। 

ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির প্রধান বলেন, ঘুষ চাওয়া নিয়ে এবিএম ফজলে করিম চৌধুরীর পরিবারের সাথে সাইমুম রেজার ফোনালাপ হয়েছে। তবে আলাদা করে বাইরে তার সাথে ঘুষ লেনলেন হয়েছে কিনা তা এখনো খতিয়ে দেখা হচ্ছে। তবে তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেয়া হবে তা প্রতিবেদন জমা হওয়ার পর সিদ্ধান্ত হবে বলে জানায় চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। 

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com