বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৭৮২

বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৭৮২
প্রকাশিত

পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২০৩ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৭৯ জন রয়েছে।

শুক্রবার (২০ জুন) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

ইনামুল হক সাগর জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৭৮২ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় একটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, ২টি একনলা, ৪৬ রাউন্ড কার্তুজ, ৪টি রামদা, ৩টি চাকু, একটি লোহা কাটার কেচি, ২টি শাবল, ৬টি এলজি, ২টি চাপাতি, ৪টি ছুরি, ৭টি তরবারি, ২টি হাসুয়া, একটি ড্রেগার এবং একটি রাইফেলের বাট জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com