স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যায় আরেকজন ‘শুটার’ ডিবির হাতে গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যায় আরেকজন ‘শুটার’ ডিবির হাতে গ্রেপ্তার
প্রকাশিত

রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় আরেক ‘শুটারকে’ গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ নিয়ে ওই হত্যার ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।

আজ শুক্রবার ভোরে নরসিংদী থেকে আবদুর রহিম নামের ওই শুটারকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া। তিনি গণমাধ্যমকে বলেন, আবদুর রহিমকে নিয়ে মুছাব্বির হত্যায় ব্যবহার করা অস্ত্রটি উদ্ধারে অভিযান চলছে।

এর আগে ১১ জানুয়ারি ডিবি ‘শুটার’ জিন্নাত ও পরিকল্পনাকারী বিল্লালসহ তিনজনকে গ্রেপ্তার করে।

৭ জানুয়ারি রাত আটটার পর রাজধানীর পশ্চিম তেজতুরী পাড়ায় হোটেল সুপার স্টারের পাশের গলিতে মুছাব্বিরকে গুলি করে হত্যা করে মোটরসাইকেলে আসা আততায়ীরা। এ সময় তাঁর সঙ্গে থাকা আবু সুফিয়ান ব্যাপারী মাসুদও গুলিবিদ্ধ হন। মুছাব্বির একসময় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এবং কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদকও ছিলেন। আর মাসুদ তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।

এ ঘটনায় মুছাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম অজ্ঞাতনামাদের আসামি করে তেজগাঁও থানায় হত্যা মামলা করেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com