ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় তিনজনকে কারাদণ্ড

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় তিনজনকে কারাদণ্ড
প্রকাশিত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িত তিনজনকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। দণ্ডিতরা হলো: ১। মোঃ শাকিব হোসেন (২৪) ২। মোঃ শাহরিয়া নাজিম রবিন (২১) ও ৩। ইমতিয়াজ আহাম্মেদ (২৫)

শাহবাগ থানা সূত্রে জানা যায়, বুধবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক ২০.৪৫ ঘটিকার সময় আশঙ্কাজনক অবস্থায় লাকি বেগম (৩৪) নামের এক নারীকে তার আত্মীয় স্বজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসা চলাকালে রাত আনুমানিক ২৩.০০ ঘটিকার সময় কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু লাকি বেগমের ছেলে রাকিব দাবি করে ভুল চিকিৎসায় তার মায়ের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাকিবের বন্ধু গ্রেফতারকৃত শাকিব ফোন করে তার আরও কিছু বন্ধুদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে বলে। কিছুক্ষণ পর শাকিবসহ অজ্ঞাতনামা আরও ২০/৩০ জন লোক হাসপাতালে এসে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সাথে খারাপ আচরণ করতে শুরু করে। এক পর্যায়ে তারা সেখানে কর্তব্যরত দুইজন ইন্টার্ন চিকিৎসককে মারধর করে। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করে। এছাড়া অজ্ঞাতনামা বাকি হামলাকারীরা পালিয়ে যায়।

আটককৃত তিনজনকে পরবর্তীতে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর নিকট উপস্থাপন করা হলে তাদের অপরাধ আমলে নিয়ে প্রত্যেককে দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com