সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৮৬

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৮৬
প্রকাশিত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১০৫৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫২৮ জন।

রোববার (২৪ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০৫৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫২৮ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১৫৮৬ জনকে।

অভিযানিক কার্যক্রমে ১টি বিদেশি পিস্তল ও ১টি দেশীয় এলজি উদ্ধার করা হয়।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com