কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা

কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা
প্রকাশিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন।  সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি এই বিদায়ী ভাষণ দেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ভাষণ শেষে ড. মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

আগামীকাল মঙ্গলবার ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদের অবসান হতে যাচ্ছে। বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে এই সরকারের মেয়াদ শেষ হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com