ড. ইউনুস ও কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক

ড. ইউনুস ও কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক
প্রকাশিত

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুদেশের সহযোগিতা বৃদ্ধিতে নানা বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে।

এ সময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খালিলুর রহমান, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি ২০২৩ সালের ৭ মার্চ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৬ সালের জানুয়ারি থেকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বৈঠকটি কাতার ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে, এমনটাই আশা করা হচ্ছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com