

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন সরদার আয়াজ সাদিক। পরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে সহমর্মিতা জানান তিনি।
এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন স্পিকার আয়াজ সাদিক। তারা একে অপরের সঙ্গে হাত মেলান এবং শুভেচ্ছা বিনিময় করেন।