নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, সুষ্ঠুভাবেই হবে: আইজিপি

নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, সুষ্ঠুভাবেই হবে: আইজিপি
প্রকাশিত

পুলিশের আইজি বাহারুল আলম বলেছেন, ক্রসফায়ার আর গুমের ভয় দেখিয়ে সন্ত্রসীদের দমন করতে চাই না। আইনের প্রক্রিয়ায় আদলতের মাধ্যমেই সন্ত্রাসীদের বিচার হবে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে বয়রাস্থ খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আইজিপি আরও বলেন, নির্বাচন আমরা করবোই। কোনোভাবেই সন্ত্রাসীরা নির্বাচন ঠেকাতে পারবে না। ৫০০-১০০০ ভোটকেন্দ্র বন্ধ হলেও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো।

এসময় খুলনা পুলিশ কমিশনার জুলফিকার হায়দার আলী, খুলনা রেঞ্জ ডিইজি মো. রেজাউল হকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, খুলনায় পাঁচটি লোকেশনে চলমান নির্বাচনি প্রশিক্ষণ পরিদর্শন করবেন। সেই সঙ্গে তিনি খুলনা বিভাগে কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com