

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে নিরাপত্তার কোনও ঝুঁকি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রায় যানজট নিরসনে কাজ চলছে।
তিনি বলেন, ঈদকে ঘিরে দেশে নিরাপত্তার কোনও ঝুঁকি নেই।
এ সময় তিনি টার্মিনালে উপস্থিত যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের যাত্রা যেন নিরাপদ ও স্বস্তিদায়ক হয় সে বিষয়ে পুলিশের নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।