দেশে ডিজেল-পেট্রোল-অকটেন আছে প্রায় ২ লাখ মেট্রিক টন: জ্বালানিমন্ত্রী

দেশে ডিজেল-পেট্রোল-অকটেন আছে প্রায় ২ লাখ মেট্রিক টন: জ্বালানিমন্ত্রী
প্রকাশিত

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে বলে দাবি করেছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, দেশে এখন ডিজেল, পেট্রোল, অকটেন আছে ১ লাখ ৯১ হাজার মেট্রিক টনেরও বেশি। যার মধ্যে ডিজেল আছে ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন। অকটেন আছে ১০ হাজার ৪০০ টন। আর পেট্রোল আছে ১৬ হাজার টন।

অসাধু ব্যবসায়ী কর্তৃক জ্বালানি মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি প্রসঙ্গে মঙ্গলবার (৭ এপ্রিল) জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে জ্বালানিমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করলে তিনি এ তথ্য দেন।

এ মাসে আরও দুই লাখ টন জ্বালানি আসছে উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ জানান, ৩০ এপ্রিলের মধ্যে ১ লাখ ৩৮ হাজার মেট্রিক টন ডিজেল আসবে। অকটেন আসবে আরও ৭১ হাজার মেট্রিক টন। আর পেট্রোল আসবে ৩৬ হাজার মেট্রিক টন।

এখন পর্যন্ত অবৈধ মজুতদারদের কাছ থেকে ৪০ লাখ ৪৮ হাজার লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে বলেও এ সময় তিনি জানান।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com