স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ

স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ
প্রকাশিত

স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন ঘোষিত ২৪ ঘন্টার মধ্যেই ঢাকার মহাখালীস্থ সংক্রামক ব্যাধি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু হয়েছে। গতকাল সোমবার ১৬ মার্চ মধ্যরাতে হাসপাতাল পরিদর্শনের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আজকের মধ্যে আইসিইউ পুনরায় চালুর আশ্বাস দিয়েছিলেন।

গত কিছুদিন ধরে হঠাৎ করে মিজলস্ বা হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সংক্রামক ব্যাধি হাসপাতালে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী চলে আসে। বেড সংখ্যার তুলনায় রোগী বেশি হওয়ায় ফ্লোরে এমনকি বারান্দায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এরমধ্যে গতকাল খুব অসুস্থ একটি শিশু মৃত্যুবরণ করায় খবর পেয়ে মধ্যরাতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। তাঁর সাথে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন আমাদের সুযোগ সুবিধার অপর্যাপ্ততা বা অপ্রতুলতা রয়েছে তবে চেষ্টার ত্রুটি নেই বা অবহেলা নেই। প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় ERPP প্রকল্পের অর্থায়নে গ্লোবাল ফান্ড এর সহায়তায় স্থাপিত আইসিইউ বন্ধ রয়েছে। আমরা একদিনের মধ্যে চিকিৎসক, এনেস্থিটিস্ট ও অন্যান্য জনবল পদায়ন বা সংযুক্ত করে আইসিইউ চালু করব।

এপ্রেক্ষিতে আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩ জন চিকিৎসক, ১ জন জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ও ১ জন এনেস্থিটিস্টকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। আইসিইউ এর বেড, মেশিনারিজ ইত্যাদি সেট করা হয়েছে। এখন রোগীদের জরুরি সেবা দেয়ার জন্য ৫ বেডের আইসিইউ ইউনিটটি প্রস্তুত আছে।

একইসাথে যেহেতু সংক্রামক ব্যাধি হাসপাতাল মাত্র ১০০ শয্যার এবং সেখানে হামসহ জলাতন্ক, এইডস, টিটেনাস ইত্যাদি রোগীও ভর্তি থাকে সে বিবেচনায় পাশ্ববর্তী ডিএনসিসি হাসপাতালেও হাম রোগীদের চিকিৎসার জন্য একটি ইউনিটের ব্যবস্থা করা হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com