স্বাস্থ্যখাতে কোনো দুর্নীতি মেনে নেওয়া হবে না -স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে কোনো দুর্নীতি মেনে নেওয়া হবে না -স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশিত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, যত সংকট থাকুক স্বাস্থ্যখাতে কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি মেনে নেওয়া হবে না। স্বাস্থ্যখাতে নানা সংকট রয়েছে। এগুলো ঠিক করতে সবার সহযোগিতা লাগবে। তবে আমরা কোনো দুর্নীতি মেনে নেব না। দুর্নীতি রোধে সবার সহযোগিতা চাই।

আজ রোববার সকালে রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১৭তম এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি এ এক্সপোর আয়োজন করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫৫ বছরেও যদি আমরা করব করব বলি, তাহলে কারা আসলে দেশের পতাকাকে এগিয়ে নেবে। দেশটা যদি শেষ হয়ে যায়, আমরা যদি ভেঙে পড়ি, মানুষের কাছে যদি মানসম্মত ওষুধ তুলে দিতে না পারি তাহলে দেশটাকে এগিয়ে নিতে পারব না।

তিনি আরও বলেন, গত ১১ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ শিশু মারা গেছে। দুর্ভাগ্য আমাদের আমরা মন্ত্রী, সচিব হয়েও বিষয়টি জানতে পারিনি। মিডিয়ার কল্যাণে আমরা জানতে পেরেছি। আমাদের ন্যূনতম প্রতিশ্রুতি নিয়ে দেশটাকে এগিয়ে নিতে হবে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, এটি শুধু প্রদর্শনী নয়, বাংলাদেশে ফার্মাসিখাতে এগিয়ে নেওয়ার একটি প্রক্রিয়া। বাংলাদেশের ফার্মাসিখাতকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বর্তমান সময়ে এইখাতকে আরো সমৃদ্ধ করতে ভূমিকা রাখছে উদ্যোক্তারা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি. এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, বিশ্বে বাংলাদেশে ৩০০ মিলিয়ন ডলারের ওষুধ রফতানি করছে। ওষুধ উৎপাদনে বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এপিআই শিল্পে আরও এগিয়ে যাওয়া চেষ্টা করছে। আমাদের পলিসিগতভাবে এগিয়ে যাওয়া প্রয়োজন। নীতিগত পরিবর্তন হলে এইখাত আরও এগিয়ে যাবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রপ্তানি উন্নয়ন বুরোর ভাইস চেয়ারম্যান ও চীফ এক্সিকিউটিভ মোহাম্মদ হাসান আরিফ এবং বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. শামীম হায়দার। এ ছাড়াও আয়োজকদের পক্ষে বক্তব্য প্রদান করেন জিপিই এক্সপো লি. এর সিইও পারেশ জুরমারভালা এবং বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব এবং ডেলটা ফার্মা লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জাকির হোসেন।

দেশের ঔষধ শিল্প খাতকে বৈশ্বিক বাজারে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করতে ২৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ৩-দিনব্যাপী আয়োজিত এ প্রদর্শনীতে ২০ টি দেশ থেকে প্রায় ৪০০ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com