ঢাকার তিন আসনে ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিতে: সেনাবাহিনী

ঢাকার তিন আসনে ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিতে: সেনাবাহিনী
প্রকাশিত

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের সার্বিক নিরাপত্তা পর্যালোচনায় মোট ভোটকেন্দ্রের প্রায় ১৮ শতাংশকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার ল্যাফটেনেন্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকা-১৪ ও ১৬ আসনকে বিশেষভাবে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। ফুয়াদ মাসরুর বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা–যাওয়া নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ঝুঁকির মাত্রা অনুযায়ী ভোটকেন্দ্রগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ বিভাগে ভাগ করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ এলাকা ও কেন্দ্রগুলোতে নজরদারি বাড়ানো হচ্ছে যাতে কোনোরকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়।

লে. কর্নেল ফুয়াদ আরও বলেন, নির্বাচনকালীন সময়ে যেকোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য প্রচারের আগে সাংবাদিকদের প্রাথমিক যাচাইয়ের আহ্বান জানানো হয়েছে, যাতে ভুল তথ্য বা উসকানিমূলক সংবাদ সমাজে ভ্রান্ত ধারনা সৃষ্টি না করে।

তিনি বলেন, নির্বাচনে প্রার্থীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে। কোথাও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করেন তিনি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com