তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ

তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ
প্রকাশিত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন।

তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে তিনি ঢাকায় থেকেই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার সচিবালয়ে ১১ জেলার ৪৪টি উপজেলায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, যারা ভোটে দাঁড়াবেন, তাদের নির্বাচনী কার্যক্রম শুরুর আগেই দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের অংশ হিসেবে ‘ইতিহাসের সেরা নির্বাচন’ উপহার দেওয়ার দায়িত্ব রয়েছে। তাই যাদের নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা আছে, নিরপেক্ষতার স্বার্থে তাদেরও তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করা উচিত।

নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি জানান, ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও কোন আসন থেকে বা কোন দলের হয়ে লড়বেন, তা এখনো ঠিক করেননি। তবে পরিকল্পনা রয়েছে ঢাকায় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com