নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশিত

জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে আলোচনা শুরু নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, শুধু তিনিই নন, আইনশৃঙ্খলা বাহিনীও আশা করছেন নির্বাচনের সময় পরিস্থিতি ভালো থাকবে।

মঙ্গলবার ২৪ জুন সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার দায়িত্ব রাজনৈতিক নেতা ও নির্বাচন কমিশনের। সে সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে বলে আশা করছে আইনশৃঙ্খলা বাহিনীও।

এ সময় মব ভায়োলেন্স বন্ধ হয়নি উল্লেখ করে তিনি বলেন, মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে এটা আমাদের মানতে হবে, মব ভায়োলেন্স পুরোপুরি বন্ধ না হলেও কিন্তু কমেছে। সম্পূর্ণ নির্মূল করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রপার অ্যাকশন নেবে বলেও উল্লেখ করেন তিনি।

সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্থা করার ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com