প্রসিকিউশনের বিভাজনে ট্রাইব্যুনালের বিচারে কোনো প্রভাব পড়বে না: চিফ প্রসিকিউটর

প্রসিকিউশনের বিভাজনে ট্রাইব্যুনালের বিচারে কোনো প্রভাব পড়বে না: চিফ প্রসিকিউটর
প্রকাশিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, প্রসিকিউশনের সদস্যদের মধ্যে তৈরি হওয়া বিভাজনে ট্রাইব্যুনালের বিচারে কোনো প্রভাব পড়বে না।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের কারণে গত কয়েকদিন ধরেই ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে ঢিমেতালে। তবে দ্রুতই দ্বন্দ্বের অবসান ঘটবে। কিছুই বিচারকে প্রভাবিত করবে না।

তিনি আরও বলেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবেন না, কোনো অপরাধী ছাড় পাবে না। এখানে বিচার থমকে যাওয়ার কোনো ব্যাপার নেই।

যুদ্ধাপরাধের অভিযোগে দণ্ডপ্রাপ্ত খান আকরামের খালাসের ব্যাপারে তিনি বলেন, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম যেভাবে মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছিলেন, সেই আলোকে খান আকরামের বিষয়ে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই প্রসিকিউশনের সদস্যদের ঘুষ লেনদেনের অভিযোগ নিয়ে দ্বন্দ্ব সমালোচনার তুঙ্গে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com