বাংলাদেশ পুলিশের ৩৩ কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি

বাংলাদেশ পুলিশের ৩৩ কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি
প্রকাশিত

বাংলাদেশ পুলিশের ৩৩ জন কর্মকর্তাকে একযোগে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে উন্নীত করেছে সরকার।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, একটি তালিকায় ৩১ জন এবং অন্য একটি তালিকায় আরও দুই কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুবুর রহমান উভয় প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জনস্বার্থে জারি করা এই পদোন্নতির সিদ্ধান্ত যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com