কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমিরের কটূক্তি, বিক্ষোভে ফুঁসছে দেশ

“নারী নয় পতিতা, শফিক তুই ক্ষমা চা”। জামায়াত আমিরের টুইটার পোস্ট ঘিরে বিক্ষোভে উত্তাল সারাদেশ
কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমিরের কটূক্তি, বিক্ষোভে ফুঁসছে দেশ
প্রকাশিত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের 'এক্স' অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে 'আপত্তিকর' মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শুরু করে দলটি। ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে এসে মিছিল শেষ হয়।

মিছিলে তারা ‘শফিক তুই জানিস নাকি, দেশের শক্তি অর্ধেক নারী’,

‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’, ‘শফিক তুই ক্ষমা চা, নারী নয় পতিতা’ প্রভৃতি স্লোগান দেন।

মিছিলে নাসির উদ্দিন নাসির, রাকিবুল ইসলাম রাকিব, আমানউল্লাহ আমান, নাহিদুজ্জামান শিপনসহ কেন্দ্রীয় ও ঢাবি কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

শনিবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের ভেরিফায়েড ফেসবুক পোষ্টে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

পোস্টে ছাত্রদলের সভাপতি রাকিব লেখেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের ‘আধুনিক পতিতাবৃত্তি’র সঙ্গে তুলনা করে নারীদের যে চরম অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য প্রকাশ করা হয়েছে, তার প্রতিবাদে রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।’ এ ছাড়াও পোস্টে স্থান হিসাবে উল্লেখ করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন।

এছাড়াও, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও  স্থানীয় পর্যায়ে বিক্ষোভ মিছিল চলমান।

সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে ভেরিফায়েড অ্যাকাউন্ট রয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। ওই অ্যাকাউন্ট থেকে নারীদের অবমাননা করে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়েছে। জামায়াত থেকে দাবি করা হচ্ছে, অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে প্রকাশিত ওই পোস্টে লেখা ছিল, “আমরা বিশ্বাস করি, আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার মুখে পড়ে। এটা আসলে পতিতাবৃত্তিরই আরেক রূপ।”

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com