সরকারি খরচে ১৩ লাখ ৭৪ হাজার ১৩৩ জনকে আইনি সহায়তা

সরকারি খরচে ১৩ লাখ ৭৪ হাজার ১৩৩ জনকে আইনি সহায়তা
প্রকাশিত

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর মাধ্যমে সরকারি খরচে ১৩ লাখ ৭৪ হাজার ১৩৩ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।

সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তা কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে ৪ লাখ ৫৪ হাজার ৪৮৮টি মামলায় আর্থিকভাবে অসচ্ছল বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দেওয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, সংস্থার আওতায় সরকারি খরচে এ সময়ে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩০ হাজার ১৭৩ জন সেবা পেয়েছেন। দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সহায়তা পেয়েছেন ১১ লাখ ১৮ হাজার ৩৭০ জন। এছাড়া, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে ২৯ হাজার ৮২৯ জনকে।

সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল-ফ্রি নম্বরে কল করে ১ লাখ ৯৫ হাজার ৭৬১ জন সেবা গ্রহণ করেছেন।

দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এসব সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com