তারেক রহমানকে শুভেচ্ছাবার্তা মার্কিন দূতাবাসের

তারেক রহমানকে শুভেচ্ছাবার্তা মার্কিন দূতাবাসের
প্রকাশিত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস। 

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ শুভেচ্ছাবার্তা জানানো হয়।

এতে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি ও তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বাংলাদেশে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হয়েছে। এতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com