ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষে নিহত ৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় দুর্ঘটনার চিত্র

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় দুর্ঘটনার চিত্র

প্রকাশিত

চার যানবাহনের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের স্থানে এই দুর্ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারাকে পেছন থেকে ঢাকা-কুয়াকাটা রুটের বেপারী পরিবহণের একটি বাস ধাক্কা দেয়।

এসময় সামনে থাকা গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায়। প্রাইভেটকারের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হন একজন।

বাকিদের ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

এ ঘটনায় নিহতদের নাম-ঠিকানা প্রাথমিকভাবে জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায় ফায়ার সার্ভিস।

দুর্ঘটনা কবলিত যানবাহন গুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানান হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com