বিকল্প বাজার থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা অব্যাহত আছে : অর্থমন্ত্রী

বিকল্প বাজার থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা অব্যাহত আছে : অর্থমন্ত্রী
প্রকাশিত

মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বাড়ছে তেলের দাম। বেশি দামে তেল কিনতে বাধ্য হচ্ছে সরকার। বিকল্প বাজার থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা অব্যাহত আছে বলে জানালেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১ এপ্রিল) সকালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে এনবিআর চেয়ারম্যান ও কর্মকর্তাদের সাথে বৈঠকের পর তিনি এ কথা জানান।

আমির খসরু মাহমুদ চৌধুরী এ সময় জানান, উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি নিয়ে ক্ষমতা নিয়েছে সরকার। এর সঙ্গে যোগ হয়েছে মধ্যপ্রাচ্য সংকট ও ইশতেহার পূরণের চ্যালেঞ্জ। সংকট মোকাবেলায় ঋণমুখিতা থেকে সরে এসে বিনিয়োগভিত্তিক অর্থনীতিতে যেতে চায় সরকার।

তিনি বলেনছেন, আসন্ন বাজেটেও নারী, শিশু, প্রান্তিক মানুষ ও ব্যবসায়ীদের কথা মাথায় রাখা হচ্ছে। দেশে একটি স্থিতিশীল বিনিয়োগ পরিস্থিতি নিশ্চিত করতে চায় বর্তমান সরকার।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com