বেগম জিয়াকে দেখেই রাজনীতিতে এসেছি: স্পিকার

বেগম জিয়াকে দেখেই রাজনীতিতে এসেছি: স্পিকার
প্রকাশিত

প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখেই রাজনীতে আসতে উদ্বুদ্ধ হয়েছিলেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (২২ মে) বেগম খালেদা জিয়ার স্মরণে ‘দেশনেত্রী’ শীর্ষক স্মৃতি বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, মেজর জিয়াকে স্বাধীনতার ঘোষণায় উদ্বুদ্ধ করেছিলেন বেগম জিয়া। আর যদিও আমি রাজনীতিবিমুখ ছিলাম, কিন্তু রাজনীতিতে এসেছি বেগম খালেদা জিয়াকে দেখেই।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বেগম জিয়ার রাষ্ট্র পরিচালনার দক্ষতা, গৃহবধূ থেকে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা আমাকে উদ্বুদ্ধ করেছে রাজনীতিতে আসতে।’

‘বেগম জিয়া স্বল্পভাষী ছিলেন, কারও ব্যাপারে বিরূপ মন্তব্য করেননি কখনও। তিনি যে সাধারণ মানুষের নেতা ছিলেন, এটা তার মৃত্যুর পর যখন দেশের আপামর মানুষ তার চলে যাওয়ায় ব্যথিত হয়েছে তখন আরও বেশি বুঝতে পেরেছি’, যোগ করেন স্পিকার।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com