কেউ যেন সিন্ডিকেট করে দ্রব্যের দাম বাড়াতে না পারে: ডিসিদের প্রধানমন্ত্রী

কেউ যেন সিন্ডিকেট করে দ্রব্যের দাম বাড়াতে না পারে: ডিসিদের প্রধানমন্ত্রী
প্রকাশিত

ডিসিদের নিয়মিত বাজার তদারকির তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আপনারা (ডিসিরা) মাঠ পর্যায়ের অ্যাম্বাসেডর। আপনারা দেখবেন কেউ যেন সিন্ডিকেট করে দ্রব্যের দাম বাড়াতে না পারে। 

রোববার (০৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনষ্ঠানে তিনি এ কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন,  যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখতে হবে। এখন এআই ও ডিজিটাল যুগ। এই যুগে জনপ্রশাসনের কাজ যেন স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 

কৃষকদের প্রয়োজনের বিষয় খেয়াল রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কৃষক যেন ফসলের ন্যায্য মূল্য পায়। তারা যেন তাদের সার, কীটনাশক ও অন্যান্য প্রয়োজনী দ্রব্য সময়মতো পায় সেদিকে খেয়াল রাখতে হবে। 

প্রধানমন্ত্রী মোবাইল কোর্ট পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন খাদ্যে ভেজাল দিতে না পারে। তিনি বলেন, মানুষ যেন সরকারি সেবা পেতে হয়রানি না হয়। মানুষের অভিযোগ আমলে নেবেন। 

প্রধানমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণে রাখতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে। নারী ও শিশু নির্যাতন বন্ধ, বাল্য বিবাহ রোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।  

এ সময় তিনি বলেন, নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। ন্যায়ভিত্তিক রাষ্ট্রগঠনে সরকার কাজ করছে। দুর্নীতির সঙ্গে কোনো আপস নয়।

 জুলাই সনদ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করবো। 

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com