সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি

সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি
প্রকাশিত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ইসি যতই স্বাধীন হোক না কেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। সরকারের সঙ্গে ফরমাল ও ইনফরমাল আলোচনা চলছে বলে জানান তিনি।

শনিবার (২১ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক আলোচনা সভায় তিনি এই কথা জানান। এদিন তিনি নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।

সিইসি বলেন, নির্বাচন ইস্যুতে সময় এলেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা হবে। তখনই ভোটের দিনক্ষণ জানানো হবে। সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়। 

প্রত্যেকটা অফিসেরই একটা পরিকল্পনা থাকে জানিয়ে নাসির উদ্দিন বলেন, আমাদেরও একটি কর্মপরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী কার্যক্রম এগিয়ে চলছে।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com