সংসদীয় উচ্চকক্ষ, পিআর পদ্ধতিতে কোন দল পাচ্ছে কত আসন

সংসদীয় উচ্চকক্ষ, পিআর পদ্ধতিতে কোন দল পাচ্ছে কত আসন
প্রকাশিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত ভোটের শতকরা হারের ভিত্তিতে যদি ১০০ আসনের একটি সংসদীয় উচ্চকক্ষ আনুপাতিক প্রতিনিধিত্ব (Proportional Representation–PR) পদ্ধতিতে গঠন করা হয়, তাহলে আসন বণ্টনের চিত্রে স্পষ্টভাবেই এগিয়ে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ধানের শীষ প্রতীকে দলটি মোট ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে। সে হিসাবে ১০০ আসনের উচ্চকক্ষে বিএনপি পেতে পারে প্রায় ৫০টি আসন।

দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে। আনুপাতিক হিসাব অনুযায়ী দলটির প্রাপ্তি দাঁড়াতে পারে প্রায় ৩২টি আসন।

অন্যান্য দলের সম্ভাব্য আসন বণ্টন

ঘোষিত ভোটের হার অনুযায়ী সম্ভাব্য চিত্র হতে পারে-

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৩.০৫% ভোট- ৩ আসন

ইসলামী আন্দোলন বাংলাদেশ:     ২.৭০% ভোট- ৩ আসন

বাংলাদেশ খেলাফত মজলিস:      ২.০৯% ভোট- ২ আসন

জাতীয় পার্টি:       ০.৮৯% ভোট- ১ আসন

স্বতন্ত্র প্রার্থী:       সম্মিলিত ৫.৭৯% ভোট- ৬ আসন

অন্যান্য ক্ষুদ্র দল (অবশিষ্ট ভোট): ৩ আসন

সামগ্রিক চিত্র

এই প্রক্ষেপণে দেখা যাচ্ছে, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠিত হলে বিএনপি একক বৃহত্তম দল হিসেবেই থাকবে, তবে আসন বণ্টন তুলনামূলকভাবে আরও ভারসাম্যপূর্ণ হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com