৯ জঙ্গিসহ ৭০০ জনের বেশি কয়েদি পলাতক: কারা মহাপরিদর্শক

৯ জঙ্গিসহ ৭০০ জনের বেশি কয়েদি পলাতক: কারা মহাপরিদর্শক
প্রকাশিত

এখনও ৯ জঙ্গিসহ ৭ শতাধিক কয়েদি পলাতক রয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) কারা অধিদফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

কারা মহাপরিদর্শক বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দুই হাজার দুই শতাধিকের অধিক পলাতকের মধ্যে এখনো ৭০০ জনের বেশি পলাতক রয়েছেন। এর মধ্যে ৯ জন জঙ্গি আছেন।

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, লুট হওয়া ২৮টি অস্ত্র উদ্ধারে কাজ করা হচ্ছে। অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে কারা অধিদফতর কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, বন্দিদের উৎপাদমুখী করতে উদ্যোগ নেয়া হয়েছে। বন্দি সহায়ক পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে।

তিনি আরও জানান, ধারণ ক্ষমতার অধিক বন্দি থাকায় নতুন ২টি কেন্দ্রীয় কারাগার ও ৪টি জেলা কারাগার চালু করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে বন্দিদের জন্য কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। কারাগার থেকে বন্দিরাও মাঝে মাঝে কারা মহাপরিদর্শককে ফোন করে থাকেন।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com