

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান।
রেওয়াজ অনুযায়ী জাতীয় সংগীত ও পবিত্র কোরআন থেকে তিলয়াতের মাধ্যমে মন্ত্রীপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান শুরু। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমানকে গোপনীয়তার শপথ পাঠ করান রাষ্ট্রপতি। এরপরেই সেখানে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।